ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে পড়ে। এ কারণে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
স্থানীয় যাত্রীদের বরাত দিয়ে জানা যায়, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেনটি শ্রীপুরের কাওরাইদ স্টেশনে প্রবেশ করার পর ইঞ্জিনে বিকট শব্দ ধরা পড়ে। ট্রেনের গতি হঠাৎ কমে যায় এবং ইঞ্জিন থেকে বের হওয়া মবিল ছড়িয়ে পড়তে থাকে, যা যাত্রীদের গায়ে লাগার ঘটনাও ঘটে।
শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. শামীম বলেন, “ট্রেনটি হঠাৎ বিকল হয়ে পড়েছে। ফলে ময়মনসিংহ অঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে।”
ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতোমধ্যেই বিষয়টি জানানো হয়েছে। বিকল্প ইঞ্জিন আনা হলে দ্রুত ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হবে। এদিকে আশপাশের স্টেশনে কয়েকটি ট্রেন যাত্রাবিরতি করছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ
- দেওয়ানি বিরোধ নিষ্পত্তির আগে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট