ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
ফিফা বিশ্বকাপ ড্র ২০২৬: স্পেনের গ্রুপ কোনটি-প্রতিপক্ষ কারা
সরকার ফারাবী: ২০২৬ বিশ্বকাপের গ্রুপ ড্র হয়ে গেছে। ইউরোপীয় পরাশক্তি স্পেন পেয়েছে তুলনামূলক সহজ একটি গ্রুপ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের জন এফ কেনেডি সেন্টার ফর পারফর্মিং আর্টসে অনুষ্ঠিত ড্র অনুষ্ঠানে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়নদের নাম উঠেছে গ্রুপ এইচে।
গ্রুপ এইচে স্পেনের প্রতিপক্ষ
স্পেনের সঙ্গে একই গ্রুপে রয়েছে
কেপ ভার্দে
সৌদি আরব
উরুগুয়ে
দলটির শক্তিমত্তা, সাম্প্রতিক ফর্ম ও বিশ্বমঞ্চে ধারাবাহিকতা বিবেচনায় এই গ্রুপ থেকে স্পেনের নকআউট পর্বে ওঠা খুব একটা কঠিন হবে না। উরুগুয়ে শক্তিশালী প্রতিপক্ষ হলেও অন্য দুই দলের বিপক্ষে এগিয়ে থাকার কথা লা রোহাদের।
৪৮ দলের নতুন ফরম্যাটে ড্র হয়েছে সহজ
আগামী বিশ্বকাপ প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। দল বাড়ায় ১২টি গ্রুপে ভাগ করা হয়েছে অংশগ্রহণকারী দেশগুলোকে। এ কারণে এবারের ড্রকে বিশেষজ্ঞরা তুলনামূলক “সহজ” বলছেন অনেক গ্রুপকেই আর ‘গ্রুপ অব ডেথ’ হিসেবে দেখা যাচ্ছে না। স্পেনও এই বিন্যাসের সুফল পেয়েছে।
অন্যান্য বড় দল-
স্পেনের মতো শীর্ষ দলগুলোর বেশিরভাগই সহজ গ্রুপ পেয়েছে। উদাহরণস্বরূপ-
ব্রাজিল আছে গ্রুপ সি–তে
আর্জেন্টিনা গ্রুপ জে–তে
জার্মানি গ্রুপ ই–তে
পর্তুগাল গ্রুপ কে–তে
তবে সবচেয়ে বেশি নজর থাকবে গ্রুপ আই এ, যেখানে মুখোমুখি হবে কিলিয়ান এমবাপে–এর ফ্রান্স এবং আরলিং হালান্ড এর নরওয়ে।
ফিফার ‘শান্তি পুরস্কার’ পেলেন ট্রাম্প
ড্র অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্টিনো ঘোষণা করেন এ বছরের প্রথম ফিফা ‘শান্তি পুরস্কার’-এর প্রাপক হচ্ছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিশ্বকাপের পর্দা উঠবে ১১ জুন
মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর যৌথ আয়োজনে বিশ্বকাপ শুরু হবে আগামী ১১ জুন। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)