ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
খালেদা জিয়ার লন্ডন যাত্রা নিয়ে সর্বশেষ তথ্য জানালেন ফখরুল
সরকার ফারাবী: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় রাজধানীসহ সারাদেশে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে দেশের বিভিন্ন মসজিদে দলীয় ও স্থানীয় নেতাকর্মীরা এ দোয়া মাহফিলে অংশ নেন।
জানা যায়, শুধু মুসলিম উপাসনালয় নয় খালেদা জিয়ার সুস্থতা কামনায় মন্দির, গির্জা, প্যাগোডাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়েও প্রার্থনার আহ্বান জানিয়েছে বিএনপি।
ঢাকার নয়াপল্টনের একটি মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা। এ সময় তারা বিএনপি চেয়ারপারসনের রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করেন।
দোয়া শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মির্জা ফখরুল বলেন, সব ঠিক থাকলে কাতার থেকে পাঠানো এয়ার অ্যাম্বুল্যান্স আগামীকাল পৌঁছাবে। চিকিৎসকরা অনুমতি দিলে রোববার বেগম জিয়াকে লন্ডনে নেওয়া হবে।
তিনি আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে বেগম জিয়া তার জীবন উৎসর্গ করেছেন। কারাবন্দি থাকার সময় থেকেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ায় এখন তিনি গুরুতর অসুস্থ।
দেশের মানুষের উদ্দেশে তিনি অনুরোধ জানান সবাই যেন খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য দোয়া ও প্রার্থনায় যুক্ত হন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল