ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
১০০ বছরের পুরোনো আইন বদলে নতুন বন অধ্যাদেশ অনুমোদন সরকারের
নিজস্ব প্রতিবেদক: দেশের বনভূমি, জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সুরক্ষায় পুরোনো আইন পরিবর্তন করে দুটি নতুন ও যুগান্তকারী অধ্যাদেশ অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘বন ও বৃক্ষ সংরক্ষণ অধ্যাদেশ, ২০২৫’ এবং ‘বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) অধ্যাদেশ, ২০২৫’ নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এই অনুমোদনকে দেশের পরিবেশগত নিরাপত্তার জন্য ‘যুগান্তকারী পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও নিরাপদ প্রকৃতি নিশ্চিত করতে এই আইনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বন সংরক্ষণে ১৯২৭ সালের তৈরি প্রায় ১০০ বছরের পুরোনো আইনটি বর্তমান সময়ের চ্যালেঞ্জ—যেমন জনসংখ্যা বৃদ্ধি, নগরায়ন ও জবরদখল মোকাবিলায় পর্যাপ্ত ছিল না। তাই নতুন ‘বন ও বৃক্ষ সংরক্ষণ অধ্যাদেশ, ২০২৫’ প্রণয়ন করা হয়েছে। এতে প্রাকৃতিক বন রক্ষা, ডিজিটাল পদ্ধতিতে বনভূমির সীমানা নির্ধারণ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকার সুরক্ষা, অবৈধ দখল উচ্ছেদ এবং প্রযুক্তিনির্ভর মনিটরিংয়ের বিধান রাখা হয়েছে।
অন্যদিকে, ২০১২ সালের বন্যপ্রাণী সংরক্ষণ আইনের সীমাবদ্ধতা দূর করতে ‘বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) অধ্যাদেশ, ২০২৫’ পাস করা হয়েছে। নতুন এই অধ্যাদেশে বন্যপ্রাণী শিকার, হত্যা ও পাচার এবং বাণিজ্যিক ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। এছাড়া বন্যপ্রাণীর সুচিকিৎসা, পুনর্বাসন ও গবেষণার জন্য ‘বন্যপ্রাণী ট্রাস্ট ফান্ড’ গঠনের কথাও বলা হয়েছে নতুন আইনে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি