ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
নির্বাচনে পুলিশকে নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ প্রধান উপদেষ্টার
নিজস্ব প্রতিবেদক: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সামনে রেখে পুলিশ কর্মকর্তাদের নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “এটা সাধারণ নির্বাচন নয়; এটি গণঅভ্যুত্থান পরবর্তী একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ার দায়িত্বও এখানে জড়িত। তাই পুলিশকে সম্পূর্ণ দায়িত্বশীল এবং পক্ষপাতমুক্তভাবে দায়িত্ব পালন করতে হবে।”
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ৬৪ জেলার পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি বলেন, নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবিলায় মানসিক প্রস্তুতি অত্যন্ত জরুরি। দৈবচয়ন পদ্ধতিতে পুলিশ কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে যাতে পক্ষপাতিত্বের কোনো সুযোগ না থাকে। দায়িত্ব নিজের ওপর ছাড়লে অনেক সময় অবচেতনভাবে পক্ষপাত প্রবেশ করতে পারে।
ড. ইউনূস আরও বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের জন্ম হবে। তাই পুলিশকে শুধু রক্ষণশীল নয়, বরং শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সাহসী ভূমিকা পালন করতে হবে। এটি বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)