ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
‘অন্তর্বর্তী সরকার ও আগামী সংসদ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই’
নিজস্ব প্রতিবেদক: অ্যটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, দেশের সর্বোচ্চ আদালতের আদেশের পর অন্তর্বর্তী সরকারের শপথ, গঠন ও আগামী সংসদ নিয়ে আর কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই। তিনি জানান, আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রেখে স্বচ্ছভাবে অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়াকে বৈধ ঘোষণা করেছে।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ বিষয়ে রায় দেন। একই দিন নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যাটর্নি জেনারেল এ মন্তব্য করেন। তিনি বলেন, “অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা হাইকোর্টের রায়ে স্বীকৃত। তাই শপথ, গঠন ও আগামী সংসদ নিয়ে আর প্রশ্ন তোলার সুযোগ নেই।”
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দায়ের করা লিভ টু আপিল খারিজ করে আপিল বিভাগ এই আদেশ দেন। বুধবার (৩ ডিসেম্বর) শুনানি শেষে আদালত আজকের দিন রায় ঘোষণার জন্য ধার্য করেছিলেন।
রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মহসিন রশিদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। ইন্টারভেনর হিসেবে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
এই রায়ের ফলে দেশের অন্তর্বর্তী সরকারের বৈধতা নিশ্চিত হলো এবং রাজনৈতিক প্রেক্ষাপটে তা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল