ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
খালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ারে পৌঁছেছে চীনের বিশেষজ্ঞ দল
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করতে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের পর এবার চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল ঢাকায় পৌঁছেছে।
বুধবার (৩ ডিসেম্বর) রাতে চার সদস্যের এই চীনা চিকিৎসক দলটি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়।
বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক দলের প্রধান ডা. রিচার্ড বিলিও হাসপাতালে পৌঁছে চিকিৎসাকার্যে যোগ দেন।
মেডিকেল বোর্ড সূত্র জানায়, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল থাকলেও তাঁর দীর্ঘমেয়াদী ও উন্নত চিকিৎসার জন্য আরও গভীর পর্যালোচনার প্রয়োজন রয়েছে। সেই লক্ষ্যেই মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে যুক্তরাজ্য ও চীন থেকে এই বিশেষজ্ঞ দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিদেশি চিকিৎসকদের অংশগ্রহণে বেগম জিয়ার চিকিৎসায় নতুন দিকনির্দেশনা পাওয়া যাবে বলে আশা করছে বিএনপি।
এদিকে, বুধবার সন্ধ্যায় হাসপাতালে গিয়ে বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন, ডা. শাহাবুদ্দিন তালুকদার এবং পরিবারের সদস্যরা তাকে স্বাগত জানান।
এর আগে গত মঙ্গলবার রাতে তিন বাহিনীর প্রধান এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও হাসপাতালে গিয়ে সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের খোঁজ নিয়েছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- এইচএসসি পাসে ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মাইগ্রেশন ভোটের সময় বাড়ল
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- আব্দুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকীতে মির্জা ফখরুলের শ্রদ্ধা
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিলেন অর্থ মন্ত্রণালয়
- স্বামীর মৃ'ত্যুতে দীপু মনিকে প্যারোলে মুক্তির আবেদন
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ