ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বাগেরহাটের সংসদীয় আসন নিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: বাগেরহাট জেলার সংসদীয় আসন সংখ্যা কমিয়ে তিনটি করার সিদ্ধান্ত বাতিল করে পূর্বের চারটি আসনই বহাল রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে গেজেট প্রকাশ করতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ৬১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ে এই নির্দেশনা দেন। রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ১০ নভেম্বর আদালত এক রায়ে বাগেরহাটের চারটি আসন কমিয়ে তিনটি করার ইসির গেজেটকে অবৈধ ঘোষণা করেন এবং চারটি আসন পুনর্বহালের নির্দেশ দেন। আজ সেই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হলো।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন সীমানা পুনর্নির্ধারণ করে গত ৪ সেপ্টেম্বর গেজেট প্রকাশ করে, যেখানে বাগেরহাটের আসন সংখ্যা ৪টি থেকে কমিয়ে ৩টি করা হয়। এর বিরুদ্ধে বাগেরহাট প্রেসক্লাব, জেলা আইনজীবী সমিতি, জেলা বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ট্রাক মালিক সমিতিসহ বিভিন্ন সংগঠন হাইকোর্টে রিট দায়ের করে।
রিটকারীদের দাবি ছিল, ১৯৬৯ সাল থেকে বাগেরহাটে চারটি সংসদীয় আসন ছিল এবং ইসি জনদাবি উপেক্ষা করে এই সিদ্ধান্ত নিয়েছিল। হাইকোর্টের এই রায়ের ফলে বাগেরহাটের আসন বিন্যাস আগের মতোই (বাগেরহাট-১, ২, ৩ ও ৪) বহাল থাকার পথ সুগম হলো।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল