ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ক্ষতিগ্রস্ত নির্বাচনের মেরামত চলছে: নির্বাচন কমিশনার
নিজস্ব প্রতিবেদক: দেশের নির্বাচন ব্যবস্থা গত সরকারের শাসনামলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। বর্তমানে নির্বাচন কমিশন সেই ক্ষতিগ্রস্ত পরিস্থিতি মেরামতের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
বুধবার সকালেই রাজধানীর আগারগাঁওয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের জন্য আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
ইসি সানাউল্লাহ বলেন, “এককভাবে কমিশনের পক্ষে পুরো সংস্কার বাস্তবায়ন সম্ভব নয়। ভালো নির্বাচনের জন্য সাংবাদিকরা নিজের দায়িত্ব সচেতনভাবে পালন করলে ভবিষ্যতের দেশ ও গণতান্ত্রিক পথযাত্রার একটি দিকনির্দেশনা স্থাপন হবে।”
তিনি আরও বলেন, “গত সরকারের আমলে দেশের নির্বাচন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। আমরা সেই পরিস্থিতি পুনরায় মেরামতের চেষ্টা করছি। তবে এই কাজ এককভাবে কমিশনের পক্ষে সম্ভব নয়। সবাইকে দায়িত্বশীল হতে হবে।”
এ সময়, ভুয়া সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশ প্রতিরোধ করতে এবার কিউ. আর. কোড স্ক্যান ব্যবস্থার ব্যবস্থা রাখার কথাও জানান সানাউল্লাহ। এছাড়াও ভোটকেন্দ্রের সংখ্যা বাড়ানো সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, এক ভোটার গড়ে ৩ মিনিট ৫২ সেকেন্ড সময় নেবেন ভোট দিতে।
একই অনুষ্ঠানে নির্বাচন কমিশনের শতাব্দীর সেরা ভোট প্রদানের লক্ষ্য নিয়ে কথা বলেন ইসি সচিব আখতার আহমেদ। তিনি বলেন, “আমাদের সামনে যে নির্বাচন ও গণভোটের বিশাল আয়োজন, তা একে অপরের পরিপূরক। গণভোট নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে। তবে উপদেষ্টা পরিষদের আলোচনায় দেখা গেছে, রাজনৈতিক দলের প্রচারণায় প্রায় বিশটি ম্যানিফেস্টো থাকে। সব বিষয়েই সবাই একমত হয় না, তবে সার্বিকভাবে বিষয়টি বিবেচনা করে ভোট প্রদান করা হবে।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল