ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
উপজেলা নির্বাচন কর্মকর্তাদের পদমর্যাদা বাড়ানোর আশ্বাস সিইসির
নিজস্ব প্রতিবেদক: দ্রুততম সময়ের মধ্যে ‘নির্বাচন কমিশন সার্ভিস’ বাস্তবায়ন এবং পদমর্যাদা উন্নীতকরণসহ ১০ দফা দাবিতে আন্দোলনরত উপজেলা নির্বাচন কর্মকর্তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। সিইসির এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে নিজেদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন কর্মকর্তারা।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে সিইসির সঙ্গে বৈঠকের পর উপজেলা ইলেকশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মো. আশফাকুর রহমান কর্মসূচি প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, অবস্থান কর্মসূচি চলাকালে সিইসি তাদের ডেকে কথা বলেন। এ সময় তিনি উপজেলা নির্বাচন কর্মকর্তার পদ নবম গ্রেড থেকে ষষ্ঠ গ্রেডে উন্নীত করা, পদোন্নতি, আউটসোর্সিংয়ের লোকবল রাজস্ব খাতে স্থানান্তর এবং নির্বাচন কমিশন সার্ভিস দ্রুত বাস্তবায়নের বিষয়ে সুনির্দিষ্ট আশ্বাস দেন।
এর আগে মঙ্গলবার বিকেল ৩টায় আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু করার লক্ষে ১০ দফা দাবি আদায়ে নির্বাচন ভবনে সিইসির দপ্তরের সামনে অবস্থান নেন কর্মকর্তারা। তাদের অন্য দাবিগুলোর মধ্যে ছিল— কর্মকর্তাদের জন্য গাড়ি ও মোটরসাইকেল বরাদ্দ, নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ এবং ২০২৩ সালের এনআইডি আইন বাতিল।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)