ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
৪৬তম বিসিএসে ৮ জন নতুন উত্তীর্ণ, ২ জনের ফল বাতিল
নিজস্ব প্রতিবেদক: ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফলে সংশোধন এনেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। কারিগরি ত্রুটির কারণে বাদ পড়া ৮ জন পরীক্ষার্থীকে নতুন করে উত্তীর্ণ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, নিয়ম ভেঙে অবৈধ উপায়ে পরীক্ষায় অংশ নেওয়ায় ২ জন প্রার্থীর ফলাফল বাতিল করেছে কমিশন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা পৃথক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ নভেম্বর প্রকাশিত ফলাফলে কারিগরি ত্রুটির কারণে ৮ জন প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। বিষয়টি নজরে আসার পর যাচাই-বাছাই শেষে তাদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ও মৌখিক পরীক্ষার জন্য যোগ্য ঘোষণা করা হয়েছে। নতুন করে ৮ জন যুক্ত হওয়ায় এই বিসিএসে মোট উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৫০ জনে। বাদ পড়া পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন নম্বর হলো– ১১০৪৭৩৭৫, ১১০৫৭৫৩০, ১১১৬০২৯২, ১৪০২৪৭৫৬, ১৫০০৩৭৬৫, ১৮০০৩৫৮৪, ১৮০০৭৩৯১ ও ১৮০১০২৮২।
অন্যদিকে, বাংলা প্রথমপত্রের পরীক্ষার্থী হিসেবে তালিকাভুক্ত না থেকেও অবৈধভাবে পরীক্ষায় অংশ নেওয়ায় ২ জন প্রার্থীর (রেজিস্ট্রেশন নম্বর- ১১০০২৫২৭ ও ১২০০০১৫১) পরীক্ষা ও ফলাফল বাতিল করা হয়েছে। কমিশনের বিধান লঙ্ঘন করায় তাদের বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি শৃঙ্খলা কমিটিতে পাঠানো হয়েছে।
পিএসসি আরও জানিয়েছে, চলতি ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে এই বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হতে পারে। সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত