ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
এভারকেয়ারে ফটোশুট-সেলফিতে ভিড়ের ঢল
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বসুন্ধরা এলাকার এভারকেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে উৎসুক জনতা ও বিএনপির নেতাকর্মীদের ভিড় দেখা দিয়েছে। মঙ্গলবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত হাসপাতালের প্রধান ফটকের আশেপাশে হাজারো মানুষ দাঁড়িয়ে ছবি তুলেছেন, ফেসবুকে লাইভ দিয়েছেন ও সেলফি করছেন। হাসপাতালে রোগী পরিবহন ও জরুরি সেবা যেন ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
সরাসরি স্যাইনবোর্ড বা হাসপাতালের ফটককে ব্যাকগ্রাউন্ড ধরে সেলফি ও ভিডিও করা, টিকটক ক্লিপ তৈরি করা এবং ফটোশুটের কারণে হাসপাতালের সামনের মূল সড়ক বারবার বন্ধ হয়ে যাচ্ছে। পুলিশের সদস্যরা সারাক্ষণ টহল দিচ্ছেন এবং ভিড় সরানোর জন্য বারবার অনুরোধ করছেন। একজন পুলিশ সদস্য নাম প্রকাশে অনিচ্ছুক হয়ে জানান, “মানুষের ভিড় হলে অ্যাম্বুলেন্স প্রবেশ–বাহিরে সমস্যা হয়। আমরা অনুরোধ করছি ভিড় না করতে।
উৎসুক জনতার মধ্যে অনেকেই ঢাকার বাইরে থেকে এসেছেন। বাড্ডা এলাকার সাইদুর রহমান বলেন, “ফেসবুকে নানারকম খবর ছড়িয়ে পড়ায় বাসায় আর থাকতে পারছিলাম না, তাই বিকেলের দিকে একটু দেখতে এলাম। যদিও ভিড় করা ঠিক না, তবুও কেমন জানি টান লাগে।”
হাসপাতাল কর্তৃপক্ষও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তারা জানিয়েছেন, অতিরিক্ত ভিড় ও ক্যামেরার ফ্ল্যাশ রোগীসেবা বা হাসপাতালের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটাতে পারে। এ কারণে হাসপাতাল এলাকায় ব্যারিকেড বসানো হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।
রাষ্ট্রদূত মুশফিকও এভারকেয়ারকে “মিলনস্থল না বানিয়ে নীরবে দোয়া করার” আহ্বান জানিয়েছেন এবং খালেদা জিয়া যাতে শান্তিপূর্ণভাবে চিকিৎসা গ্রহণ করতে পারেন, সেই বিষয়েও সতর্ক করেছেন।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল