ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
খালেদা জিয়ার চিকিৎসায় আজ চীন ও কাল আসছে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য বিদেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা ঢাকায় আসছেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে চীন থেকে এবং আগামীকাল বুধবার (৩ ডিসেম্বর) যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের দল ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে দুপুরে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, বেগম জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় মেডিকেল বোর্ডের পরামর্শ ছাড়া তাকে বিদেশে নেওয়ার কোনো সুযোগ নেই। যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞ দল তাকে দেখার পর এবং তার শারীরিক অবস্থা বিমান ভ্রমণের উপযোগী কি না—তা যাচাই করার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
ডা. জাহিদ আরও বলেন, ‘খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার সব ধরনের প্রস্তুতি আমাদের রয়েছে। তবে রোগীর বর্তমান অবস্থা এবং চিকিৎসকদের পরামর্শের বাইরে গিয়ে কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব নয়।’
উল্লেখ্য, লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি ও ফুসফুসের জটিলতা নিয়ে গত ২৩ নভেম্বর হাসপাতালে ভর্তি হন সাবেক এই প্রধানমন্ত্রী। বর্তমানে তিনি সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর