ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
কুড়িগ্রামে বেড়েছে শীতের তীব্রতা, তাপমাত্রা ১২ ডিগ্রিতে
নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রামের চরের মানুষরা শীতের কাঁপুনি আরও তীব্রভাবে অনুভব করছেন। ঘন কুয়াশা ও হিমেল বাতাসে ভোগান্তি বেড়েছে, বিশেষ করে খেটে খাওয়া কৃষক ও গাড়িচালকদের।
মঙ্গলবার (২ ডিসেম্বর) ভোর ৬টায় রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ ডিগ্রি সেলসিয়াস।
শীতের প্রভাব ইতিমধ্যেই দেশ উত্তরাঞ্চলের কুড়িগ্রামে পৌঁছে গেছে। প্রতিদিন বাড়ছে শীতের তীব্রতা। ঘন কুয়াশা, হিমেল বাতাস আর শীত একত্রিত হয়ে মানুষদের চলাচল ও কাজের উপর প্রভাব ফেলছে।
যাত্রাপুর ইউনিয়নের ভ্যান চালক আরিফ হোসেন (৫০) বলেন, “ঠান্ডা দিন দিন বাড়ছে। বাতাস ও ঘন কুয়াশার কারণে গাড়ি চালানো খুবই কষ্টকর। হাত-পা বরফ হয়ে আসে।”
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল মতিন জানান, জেলার ৯টি উপজেলায় মোট ৫৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে—প্রতি উপজেলায় ৬ লাখ টাকা করে। কম্বল ক্রয় করে শীতার্তদের মধ্যে বিতরণ করা হবে।
রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, “আজ মঙ্গলবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।”
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল