ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
প্রথমবারের মতো সুপ্রিম কোর্ট সচিবালয়ে সচিব নিয়োগ
নিজস্ব প্রতিবেদক: বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিতকরণের অংশ হিসেবে নবগঠিত বাংলাদেশ সুপ্রিম কোর্ট সচিবালয়ের প্রথম সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী।
সোমবার (১ ডিসেম্বর) রাতে প্রধান বিচারপতি তাকে এই পদে নিয়োগ দেন।
সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হাবিবুর রহমান সিদ্দিকী তার বর্তমান পদের পাশাপাশি সুপ্রিম কোর্ট সচিবালয়ের সচিব হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।
সম্প্রতি জারি করা ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫’-এর আলোকে বিচার বিভাগের জন্য এই পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করা হয়েছে। অধ্যাদেশের বিধান অনুযায়ী, সচিবালয়ের সার্বিক নিয়ন্ত্রণ প্রধান বিচারপতির হাতে ন্যস্ত থাকবে এবং প্রশাসনিক প্রধান হিসেবে একজন সচিব দায়িত্ব পালন করবেন। সেই ধারাবাহিকতায় হাবিবুর রহমান সিদ্দিকী এখন থেকে সুপ্রিম কোর্ট রেজিস্ট্রি ও সচিবালয়—উভয় দপ্তরের প্রশাসনিক প্রধান হিসেবে কাজ করবেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি