ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
এলপিজির দাম বাড়ছে না কমছে? জানা যাবে কাল
নিজস্ব প্রতিবেদক: ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ডিসেম্বর মাসে কমবে নাকি বাড়বে, তা জানা যাবে আগামীকাল মঙ্গলবার (২ ডিসেম্বর)। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এদিন নতুন মূল্য ঘোষণা করবে।
সোমবার (১ ডিসেম্বর) বিইআরসির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরামকোর ঘোষিত ডিসেম্বর মাসের 'সৌদি সিপি' (কন্ট্রাক্ট প্রাইস) অনুযায়ী দেশের বাজারে বেসরকারি এলপিজির দাম সমন্বয় করা হবে। মঙ্গলবার বিকেল ৩টায় রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) ভবনে অবস্থিত কমিশন কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই দাম ঘোষণা করা হবে।
এর আগে, গত ২ নভেম্বর সর্বশেষ এলপিজির দাম সমন্বয় করেছিল বিইআরসি। তখন ১২ কেজি সিলিন্ডারের দাম ২৬ টাকা কমিয়ে ১ হাজার ২১৫ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া অটোগ্যাসের দাম লিটারে ১ টাকা ১৯ পয়সা কমিয়ে ৫৫ টাকা ৫৮ পয়সা করা হয়েছিল।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক