ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
১২ ফেসবুক পেজ-আইডির বিরুদ্ধে ভিপি সাদিকের মামলা
নিজস্ব প্রতিবেদক: অনলাইনে অপপ্রচার, সাইবার বুলিং এবং মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে ১২টি ফেসবুক পেজ ও ব্যক্তিগত আইডির বিরুদ্ধে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে মামলা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম।
সোমবার (১ ডিসেম্বর) বিকেলে ডিবি কার্যালয়ে গিয়ে তিনি এ মামলা করেন। পরে কার্যালয়ের ফটকে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি জানান, অভিযুক্ত পেজ ও আইডিগুলোর নেপথ্যে ছাত্রদল ও বিএনপির কর্মীরা জড়িত বলে তিনি মনে করেন।
ডিবিতে দাখিল করা অভিযোগপত্রে ৯টি ফেসবুক পেজ এবং ৩টি ব্যক্তিগত আইডির নাম উল্লেখ করা হয়েছে। পেজগুলো হলো— ডাকসু কন্ঠস্বর, BongoGraph, আমার ডাকসু, The Nationalist Data, কাঁঠেরকেল্লা, রৌমারি, DU Insiders, ইয়ার্কি এবং বটজিপিটি। অভিযুক্ত ব্যক্তিগত আইডিগুলো হলো— এনামুল হক শান্ত, আশিকুর রহমান এবং সাইফ আল মাহমুদ।
সাদিক কায়েম বলেন, ‘‘গতকালও ‘BongoGraph’ নামে একটি পেজ থেকে আমার বিরুদ্ধে জঘন্য প্রপাগান্ডা ছড়ানো হয়েছে। রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, যারা অনলাইনে স্লাট শেমিং, হ্যারেসমেন্ট এবং মিথ্যাচার করে, তারা অপরাধী। আমরা এসব পেজের লিংক ডিবিকে দিয়েছি। তাদের সাইবার এক্সপার্টরা ইতোমধ্যে কাজ শুরু করেছেন এবং বিআরটিসিকে (বিটিআরসি) ব্যবস্থা নিতে বলা হয়েছে।’’
ডিবি কর্মকর্তারা দ্রুততম সময়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জানিয়ে সাদিক আরও বলেন, ‘‘আমরা এখন শাহবাগ থানায় গিয়ে মামলার কপি জমা দেব। আশা করছি, দৃষ্টান্তমূলক বিচারের মাধ্যমে অনলাইনে এ ধরনের নোংরামি বন্ধ হবে।’’
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত