ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
দুদকের ৩ কর্মকর্তাকে পরিচালক পদে পদোন্নতি
নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) তিনজন উপপরিচালককে পদোন্নতি দিয়ে পরিচালক পদে চলতি দায়িত্ব প্রদান করা হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, এই তিন কর্মকর্তাকে তাদের বর্তমান পদ থেকে পরিচালক হিসেবে নতুন দপ্তরে পদায়ন করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা হলেন—এস এম সাজ্জাদ হোসেন, মো. মাসুদুর রহমান এবং মো. মনিরুজ্জামান।
নতুন দায়িত্ব বণ্টন অনুযায়ী, এ এস এম সাজ্জাদ হোসেনকে দুদকের পরিচালক (ব্যাংক), মো. মাসুদুর রহমানকে পরিচালক (প্রতিরোধ ও গণসচেতনতা-১) এবং মো. মনিরুজ্জামানকে ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আদেশে আরও উল্লেখ করা হয়, বদলি ও পদায়নকৃত কর্মকর্তাদের আগামী ২ ডিসেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। অন্যথায় তারা তাৎক্ষণিকভাবে অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে