ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
আচরণবিধি ভঙ্গ করলেই প্রার্থিতা বাতিল: কঠোর অবস্থানে ইসি
নিজস্ব প্রতিবেদক : নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন,
“আচরণবিধি লঙ্ঘন করলে কাউকে আমরা শো-কজ করব না। সরাসরি তার প্রার্থিতা বাতিল করা হবে।”
সোমবার (১ ডিসেম্বর) নারায়ণগঞ্জের বন্দরের সায়রা গার্ডেনে অনুষ্ঠিত ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার আরও বলেন, “যেনতেনভাবে কোনো নির্বাচনের আয়োজন করা হবে না। যেখানে জরিমানার প্রয়োজন, সেখানে জরিমানা হবে; যেখানে জেল দেওয়ার প্রয়োজন, সেখানে জেল দেওয়া হবে। মাঠপর্যায়ের ম্যাজিস্ট্রেটরা সব সময় তৎপর থাকবেন এবং যথাযথ ব্যবস্থা নেবেন।”
পোস্টারবিহীন নির্বাচনের ঘোষণা নির্বাচনী পোস্টারের বিষয়ে তিনি বলেন— “এবার নির্বাচনের সময় কোনো পোস্টার থাকবে না। তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই এ বিষয়ে কঠোর অবস্থানে যাবে কমিশন। প্রার্থীদের জন্য সমান সুযোগ ও স্তরভিত্তিক লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে যা যা প্রয়োজন, সব ব্যবস্থা নেওয়া হবে।”
আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে মনিটরিং সেলের নজরদারি নির্বাচনকেন্দ্রের নিরাপত্তা পরিস্থিতি প্রসঙ্গে আনোয়ারুল ইসলাম বলেন— “কমিশনের অধীনে একটি মনিটরিং সেল থাকবে, যেখানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা সমন্বয়ে কাজ করবেন। যেকোনো মুহূর্তে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাদের থাকবে। আমরা আশা করি, আসন্ন নির্বাচন হবে দেশের অন্যতম সেরা নির্বাচন।”
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল