ঢাকা, শনিবার, ৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২
নগর ব্যবস্থাপনায় নিয়মিত প্রশিক্ষণ অপরিহার্য: রিজওয়ানা
নিজস্ব প্রতিবেদক: নগর ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধির জন্য নিয়মিত প্রশিক্ষণ অপরিহার্য বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি সোমবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)–তে সিটি কর্পোরেশনের ৯ম গ্রেডের কর্মকর্তাদের জন্য বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ মন্তব্য করেন।
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘দক্ষ নগর ব্যবস্থাপনা গড়ে তুলতে নিয়মিত প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষিত কর্মকর্তারাই মাঠ পর্যায়ে নগর সেবার মান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারেন। সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সক্ষমতা বাড়ানো ছাড়া টেকসই নগর সেবা নিশ্চিত করা সম্ভব নয়।’
তিনি আরও বলেন, বাজার ও বাণিজ্যিক এলাকায় পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে এবং কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক কমানোর জন্য জনগণকে অভ্যাস পরিবর্তনের পথে পরিচালিত করা জরুরি।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘শব্দদূষণ শহরের মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই হাইড্রোলিক হর্ন, লাউডস্পিকার ও নির্মাণকাজে শব্দ নিয়ন্ত্রণ কঠোরভাবে বাস্তবায়ন করা জরুরি। পাশাপাশি নির্মাণসামগ্রী ভেজা পদ্ধতিতে সংরক্ষণ ও পরিবহন এবং অবৈধ ইটভাটা বন্ধে সিটি কর্পোরেশনকে সক্রিয়ভাবে কাজ করতে হবে।’
তিনি আশা প্রকাশ করেন, প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারা মাঠে ফিরে বর্জ্য ব্যবস্থাপনা, প্লাস্টিক দূষণ, শব্দদূষণ এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এনআইএলজি’র মহাপরিচালক মো. আব্দুল কাইয়ূম, স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব (নগর উন্নয়ন অধিশাখা) আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান এবং এনআইএলজি’র পরিচালক (প্রশিক্ষণ ও পরামর্শ) মো. কায়েসুজ্জামান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: কবে, কখন, কোথায়-জানুন সময়সূচি
- উৎপাদন বন্ধ থাকায় ‘জেড’ ক্যাটাগরিতে নামল তালিকাভুক্ত কোম্পানি
- প্রকাশিত হলো ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার ফলাফল, দেখুন এখানে
- বাংলাদেশ বনাম চীন ফুটবল ম্যাচ: জেনে নিন ফলাফল
- জ্বালানি তেলের নতুন মূল্য তালিকা প্রকাশ করল সরকার
- ডুসাসের নেতৃত্বে জিসান-সাবরিন
- বিক্রিতে ধস, অথচ শেয়ার দরে উল্লম্ফন: জি কিউ বলপেনের রহস্য কী?
- ইরানে স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা; নিহতের সংখ্যা বেড়ে ১০৮
- শিক্ষকরা ফেব্রুয়ারির বেতন বেতন পাবেন কবে, জানাল মাউশি
- মারা যাওয়ার আগে কী বার্তা দিলেন জাহের আলভীর স্ত্রী?
- আকাশপথে চরম আতঙ্ক; মধ্যপ্রাচ্যের সব রুটে ফ্লাইট স্থগিত করল ঢাকা
- একই কক্ষপথে যাত্রা, এক বছর পর তিন মেরুতে তিন কোম্পানি
- আতঙ্ক কাটিয়ে ঘুরে দাঁড়াল ডিএসই, সূচকের বড় লাফ