ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
এবারের বইমেলায় যেসব তারকার বই আসছে
ডুয়া ডেস্ক : আজ শনিবার (১ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মেলার উদ্বোধন করেছেন। মাসব্যাপী এই মেলায় নতুন বইয়ের পাশাপাশি পুরনো বইয়ের নতুন মুদ্রণও থাকবে। একই সঙ্গে শোবিজ তারকাদের লেখা কিছু বইও এবারের মেলায় প্রদর্শিত হবে। চলুন এবার এক নজরে দেখে নেয়া যাক যেসব তারকার বই এবারের বই মেলায় আসছে।
ফাহমিদা নবী: নন্দিত সংগীতশিল্পী ফাহমিদা নবী ছোটবেলা থেকেই ডায়েরি লিখে আসছেন। তার জীবনে ঘটে যাওয়া নানা ঘটনা তিনি ডায়েরিতে লিখে রেখেছেন, যা এখন বই আকারে প্রকাশিত হচ্ছে। তার প্রথম বই ‘ফাহমিদা নবীর ডায়েরি’ একুশে বইমেলায় প্রকাশিত হবে, যা শব্দশিল্প প্রকাশনী থেকে বের হচ্ছে। বইটির প্রচ্ছদ করেছেন চারু পিন্টু।
আবুল হায়াত: অভিনেতা হিসেবে পরিচিত হলেও তার প্রতিভা বহুমুখী। নির্মাণ ও লেখালেখিতেও সমান দক্ষ তিনি, এবং প্রায় প্রতি বছরই তার লেখা বই প্রকাশিত হয়। এবার তিনি তার আত্মজীবনী ‘রবি পথ’ লিখেছেন, যা ‘সুবর্ণ’ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে।
আশনা হাবিব ভাবনা: ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা অভিনয় ও নৃত্যের পাশাপাশি লিখতেও ভালোবাসেন। গত কয়েক বছর ধরে নিয়মিত লিখছেন। এবার তার লেখা উপন্যাস ‘আমরা কখনো বন্ধু ছিলাম না’ বইমেলায় প্রকাশিত হবে, যা মিজান পাবলিশার্স থেকে প্রকাশিত হবে।
ফারজানা ছবি: ছোট পর্দার অভিনেত্রী, যিনি লেখক হিসেবে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করেছেন গত বছর। তার লেখা উপন্যাস ‘জলছবি’ প্রকাশ হয়েছিল সেই বছর। এবার তিনি তার দ্বিতীয় বই ‘বৃত্তবাস’ নিয়ে আসছেন, যা মিজান পাবলিশার্স থেকে প্রকাশিত হবে। বইটি তিনি উৎসর্গ করেছেন সদ্য প্রয়াত মা আয়েশা রহমান নীলুকে।
শিবা আলী খান: এ প্রজন্মের মডেল-অভিনেত্রী সিবা আলী খান। তার শুরুটা মডেলিং দিয়ে। র্যাম্পে নিয়মিত কাজের পর সুযোগ আসে অভিনয়ে। মডেল-অভিনেত্রী পরিচয় ছাপিয়ে সিবা আত্মপ্রকাশ করেছেন লেখক হিসেবে। তার প্রথম গল্পগ্রন্থ ছিল ‘আত্মা’। গত বইমেলায় ছিল প্রথম উপন্যাস ‘জোছ-না ও আঁধারের গল্প’। এবারের মেলায় পাওয়া যাবে তার তৃতীয় বই এবং দ্বিতীয় উপন্যাস ‘পাতালঘরের পিশাচ’। জীবনঘনিষ্ঠ এই উপন্যাসটি প্রকাশ করছে অন্বেষা প্রকাশন।
সুষমা সরকার: প্রথমবারের মতো লেখিকা হিসেবে আত্মপ্রকাশ করছেন দর্শকপ্রিয় অভিনেত্রী সুষমা সরকার। এবারের মেলায় তার লেখা প্রথম গল্পের বই ‘দ্বিতীয়’ প্রকাশ পাচ্ছে। তবে ব্যক্তি সুষমা সরকারের এটি প্রথম লেখা বই নয়। কারণ অভিনেত্রী হওয়ার আগেই অর্থাৎ ছাত্রজীবনেই তিনি প্রকাশ করেন তার প্রথম বই ‘প্রণয়’। সেদিক থেকে বলতে গেলে এটি তার ‘দ্বিতীয়’ বই। এটি প্রকাশ করবে শব্দশিল্প প্রকাশনী।
সাজিয়া সুলতানা পুতুল: শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী, কম্পোজার, উপস্থাপক ও লেখক সাজিয়া সুলতানা পুতুল। নিজের পরিচয়ের সব ক’টি কাজ নিয়েই রয়েছে তার ব্যস্ততা। বিগত কয়েক বছরের ধারাবাহিকতা এবারও বইমেলায় থাকছে তার নতুন বই। এর আগে গায়িকার লেখা মোট ৯টি বই প্রকাশিত হয়েছে। এবার আসছে উপন্যাস। নাম ‘শিল্পীসত্তার ব্যবচ্ছেদ’। প্রকাশ করছে অনন্যা প্রকাশনী।
মঞ্চ ও টেলিভিশনের অভিনেতা কোহিনূর আলমের প্রথম উপন্যাস ‘দক্ষিণ হাওয়া’ মিজান পাবলিশার্স থেকে প্রকাশিত হবে। সংগীতশিল্পী জয় শাহরিয়ারের কবিতার বই ‘সুর ছাড়া কবিতারা’ প্রকাশ হবে ‘আজব প্রকাশ’ থেকে। গীতিকার ও কণ্ঠশিল্পী লুৎফর হাসানের ‘টাইপ-সি’ উপন্যাসে গ্রামের মানুষের ইন্টারনেট আসক্তি থেকে উদ্ভট একটি গল্প উঠে এসেছে, যা প্রকাশিত হবে অন্যপ্রকাশ থেকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)