ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
মেট্রোর ছাদে কিশোর, যা জানাল কর্তৃপক্ষ
নিজস্ব প্রতিবেদক: রোববার রাতে রাজধানীর মেট্রো রেলে এক কিশোরসহ দুজন যাত্রী ছাদে উঠায় সাময়িকভাবে চলাচল বন্ধ হয়ে যায়। পরে রাত পৌনে ৯টার দিকে বাংলাদেশ সচিবালয় স্টেশনে ট্রেনের ছাদের ওপর দুইজন যাত্রী ওঠার খবর প্রকাশ করে মেট্রো কর্তৃপক্ষ।
প্রাথমিক তদন্তে জানা যায়, ওই কিশোর ৫০ টাকা দিয়ে টিকিট কেটে ট্রেনের ভেতরে ওঠে, কিন্তু ভিড়ের কারণে ছাদে উঠেছে। সে জানায়, প্রথমে ভেতরে থাকা অবস্থায় প্রচণ্ড ভিড় ও ধাক্কাধাক্কি অনুভব করায় একটি গ্রিল ধরে ওপরে উঠে যায়। অন্য একজনও একইভাবে ট্রেনের ছাদে উঠেছিল।
ঘটনার সময় দায়িত্বরত পুলিশ কর্মকর্তা জানান, কনস্টেবল মিশুক প্রথমে লক্ষ্য করেন যে একটি ছেলে ট্রেনের ছাদে উঠেছে। এরপর যাত্রী ও পুলিশের সঙ্গে মিলে তাকে খোঁজা হয়। দুই-তিনটি বগি খুঁজার পরও না পাওয়া গেলে কন্ট্রোলারকে জানানো হয় এবং বিদ্যুৎ লাইন বন্ধ করা হয়। পরে তাকে উদ্ধার করা হয় এবং নিরাপদে নিচে নামানো হয়।
মেট্রো রেলের এক কর্মকর্তা জানান, প্রতিটি বগির গ্যাপে ছোট স্পেস ও মইয়ের মতো ওঠার জায়গা আছে, যা মূলত রক্ষণাবেক্ষণ কাজে ব্যবহার হয়। তিনি বলেন, এই ধরনের ভুল শিশুদের জন্য বিপজ্জনক এবং সরকারের রেভিনিউ ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনা ঘটলে দোষ মেট্রো কর্তৃপক্ষের ওপর পড়তে পারে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন