ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলাদেশ সীমান্তে উন্নত ফেন্সিং প্রযুক্তি ব্যবহার করতে যাচ্ছে ভারত
আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা জোরদারে নতুন প্রজন্মের কাঁটাতারের বেড়া বসানোর পরিকল্পনা করছে ভারত। পুরোনো কাঠামো অকার্যকর হয়ে পড়ায় সীমান্তরেখা আরও শক্তিশালী করতে আধুনিক প্রযুক্তিনির্ভর ফেন্সিং আনতে চায় দেশটি।
রোববার (৩০ নভেম্বর) ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ত্রিপুরা ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল (আইজি) অলোক কুমার চক্রবর্তী জানিয়েছেন যে, বাংলাদেশ সীমান্তে স্থাপিত বহু পুরোনো বেড়া এখন কার্যকারিতা হারাতে বসেছে। এ কারণেই ভারত নতুন ডিজাইনের নিরাপত্তা বেড়া স্থাপনের দিকেই ঝুঁকছে।
বাংলাদেশের সঙ্গে ভারতের মোট সীমান্তের দৈর্ঘ্য ৪ হাজার ৯৬ কিলোমিটার, যার মধ্যে ত্রিপুরা অংশেই রয়েছে ৮৫৬ কিলোমিটার সীমান্ত। পিটিআই-এর খবরে বলা হয়েছে, বিশেষ করে ত্রিপুরায় অতিবৃষ্টির কারণে আন্তর্জাতিক সীমান্তের অনেক অংশে পুরোনো ফেন্সিং ক্ষতিগ্রস্ত হয়েছে, যা নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল করেছে।
এ নিয়ে অলোক কুমার চক্রবর্তী বার্তাসংস্থা পিটিআইকে বলেন, “বাংলাদেশ-ভারত সীমান্তের বেশিরভাগ জায়গায় কাঁটাতারের বেড়া মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। ত্রিপুরা অঞ্চলে অতিবৃষ্টিতে অনেক স্থাপনাই নষ্ট হয়েছে। আমরা দ্রুত পুরোনো বেড়া সরিয়ে নতুন করে স্থাপনের উদ্যোগ নিচ্ছি।”
তিনি আরও জানান, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে এবং আধুনিক ডিজাইনের নতুন বেড়া নির্মাণের কাজ শিগগিরই শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সেই সঙ্গে বলেন, বাংলাদেশ-ভারত সীমান্ত পরিস্থিতি এখন সম্পূর্ণ স্বাভাবিক এবং দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সম্পর্ক সৌহার্যপূর্ণ ও সহযোগিতামূলক।
এদিকে সীমান্ত-নিরাপত্তা বাড়াতে ভারতের পাঁচ রাজ্যজুড়ে বিস্তৃত ৪০৯৬ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত– যার মধ্যে পশ্চিমবঙ্গ সবচেয়ে বড় অংশ জুড়ে রয়েছে— সেই পুরো অঞ্চলের ওপরই নতুন ফেন্সিং প্রকল্পের প্রভাব পড়তে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে