ঢাকা, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২
আবুল সরকারের বিরুদ্ধে শাস্তি নিশ্চিতের আহ্বান জামায়াতের
নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জের বাউলশিল্পী আবুল সরকার ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার হওয়ায় তার বিরুদ্ধে ‘উপযুক্ত শাস্তি’ নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২৯ নভেম্বর) দলের কেন্দ্রীয় মজলিসে শূরা গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানান।
বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, আবুল সরকার আল্লাহ ও রাসুল (সা.) সম্পর্কে কটূক্তিমূলক মন্তব্য করেছেন, যা দেশের মুসলিম জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। জনগণের আন্দোলনের মুখে সরকার তাকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে বলেও দাবি করা হয়। জামায়াত আরও জানিয়েছে, বিভিন্ন সূত্র অনুযায়ী আবুল সরকার ‘পলাতক আওয়ামী লীগের দোসর’, এবং তার পক্ষ নিয়ে কিছু ব্যক্তি দেশে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছেন।
দলটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে গেলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্ষতিগ্রস্ত হতে পারে। একই সময়ে পালাগানে ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তারের পর আবুল সরকারের মুক্তির দাবিতে তার ভক্তদের কর্মসূচি চলাকালীন হামলার ঘটনা ঘটেছে। এছাড়া বাউলশিল্পীদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনেও একাধিক হামলার ঘটনা নিন্দা ও প্রতিবাদের জন্ম দিয়েছে।
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশনে দলটির আমির ডা. শফিকুর রহমান সভাপতিত্ব করেন। সভা শেষে প্রচার বিভাগের সিনিয়র সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও অভিযোগ করা হয়, ফ্যাসিবাদী আওয়ামী লীগের নেতাদের বিচার চললেও তাদের রাজনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নির্বাচন বানচালের ষড়যন্ত্রের দিকে পরিচালিত করছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় পার্টির নেতারা বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন এবং ১৪ দলের সন্ত্রাসীরা বড় দলের আশ্রয়-প্রশ্রয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও খারাপ করছে। ফলে দেশে এখনও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি বলে মন্তব্য করেছে জামায়াত।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ৪৩ বছরের ইতিহাসে সবচেয়ে বড় পতন ঘটেছে সোনার দামে
- ঈদ সালামি কত টাকা দেবেন?
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- গুঞ্জন উড়িয়ে সংবাদ সম্মেলনে নেতানিয়াহু
- ঈদ উপলক্ষে তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
- ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ঢাবি'র নতুন ভিসি
- মধ্যরাতের আগেই ঝড়ের শঙ্কা চার অঞ্চলে
- ঢাবির সাবেক শিক্ষার্থীকে বেঁধে রাখা নিয়ে যা জানা গেল