ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
১২ বছর পর ফিরল বিপিএল নিলাম, আজ বিকেলে পর্দা উঠছে
স্পোর্টস ডেস্ক :বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আবারও ফিরছে নিলাম পদ্ধতিতে। দীর্ঘ নয় মৌসুম ধরে ড্রাফট প্রক্রিয়ায় দল গঠনের পর ফ্র্যাঞ্চাইজিগুলোর অনুরোধে ২০২৬ মৌসুমে আবার চালু করা হচ্ছে নিলাম। এবারের নিলামে অংশ নিচ্ছেন ১৪৭ জন দেশি ও ২৬০ জন বিদেশি খেলোয়াড়।
বিপিএলের ইতিহাসে শুরুতে দুই আসর নিলাম পদ্ধতিতে অনুষ্ঠিত হলেও পরে বিভিন্ন কারণে ড্রাফট চালু হয়। ১২ বছর পর আবার নিলামে ফিরছে টুর্নামেন্ট। আজ বিকেল ৪টায় ঢাকার র্যাডিসন ব্লু হোটেলে অনুষ্ঠিত হবে নিলাম, যার সঞ্চালনা করবেন আরমান রাফি নিজাম।
নিলামের আগে প্রতিটি দল দুইজন দেশি ও দুইজন বিদেশি খেলোয়াড়কে সরাসরি চুক্তিতে নেওয়ার সুযোগ পেয়েছে। ছয়টি দলই এ সুযোগ কাজে লাগিয়েছে। বিদেশি খেলোয়াড়দের মধ্যে ৫০০ জনের বেশি নিবন্ধন করলেও শেষ পর্যন্ত ২৬০ জনকে নিলামের তালিকায় রাখা হয়েছে। দেশি খেলোয়াড়ের সংখ্যা ১৪৭। তবে সন্দেহজনক কারণে বাদ পড়েছেন এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, আলাউদ্দিন বাবু, সুনজামুল ইসলাম, মিজানুর রহমান, নিখাদুজ্জামান ও শফিউল ইসলাম। ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছেন আল-আমিন হোসেন।
দেশি খেলোয়াড়দের ছয় ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে—সর্বোচ্চ ক্যাটাগরির ভিত্তিমূল্য ৫০ লাখ টাকা এবং সর্বনিম্ন ১১ লাখ। বিদেশিদের পাঁচ ক্যাটাগরির ভিত্তিমূল্য ৫০ হাজার থেকে ১০ হাজার মার্কিন ডলার।
প্রতিটি দলকে সর্বোচ্চ ২২ জনের স্কোয়াড গঠনের নিয়ম রাখা হয়েছে। নিলাম থেকে ১২–১৪ জন দেশি খেলোয়াড় নিতে হবে। ক্যাটাগরি এ–বি থেকে কমপক্ষে দুইজন, সি–ডি থেকে ছয়জন এবং ই–এফ থেকে চারজন নেওয়া বাধ্যতামূলক। বিদেশি নিলাম থেকে কমপক্ষে দুইজন নিতে হবে।
দেশি খেলোয়াড়দের জন্য ব্যয়সীমা নির্ধারণ করা হয়েছে ৪ কোটি ৫০ লাখ টাকা এবং বিদেশিদের জন্য ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। খেলোয়াড়দের পারিশ্রমিক তিন ধাপে পরিশোধ করতে হবে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)