ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
বিশেষ ভাতা সুবিধা পাচ্ছেন প্রাথমিক শিক্ষক-কর্মকর্তারা
নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. অধ্যাপক বিধান রঞ্জন পোদ্দার জানিয়েছেন, হাওর, চর ও পাহাড়ের মতো দুর্গম এলাকায় কর্মরত শিক্ষা কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য বিশেষ ভাতা দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি, দেশের শিক্ষার মান উন্নয়নে কার্যক্রম জোরদার করা হবে।
শনিবার ভোলায় প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো ও শিক্ষার গুণগত মান উন্নয়নে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান। জেলা প্রশাসক সম্মেলন কক্ষ ও জেলা পরিষদ মিলনায়নে পৃথক দুটি সভার আয়োজন করা হয়।
ডা. বিধান রঞ্জন পোদ্দার বলেন, বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণ করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ঝুঁকিপূর্ণ বিদ্যালয়সমূহকে ভোট কেন্দ্র হিসেবে ব্যবহার করার জন্য প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পন্ন হবে। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন মন্ত্রণালয়ের মূল লক্ষ্য।
সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড বাস্তবায়নের দাবি প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, এই দাবি দ্রুত বাস্তবায়নের জন্য প্রক্রিয়া শুরু হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আতিকুর রহমান। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়, বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
আগামীকাল রোববার উপদেষ্টা মনপুরা ও তজুমদ্দিনের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মতবিনিময় সভা করবেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ, এক ক্লিকে দেখুন সরাসরি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- পূর্বনির্ধারিত সূচিতেই শুরু হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ
- ট্রান্সকম ইলেকট্রনিক্সে চাকরি, আবেদন শেষ ২৭ নভেম্বর
- প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশে চাকরি, বেতন ২,২৭০০০ টাকা