ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
সংকটাপন্ন খালেদা জিয়াকে নিয়ে আজহারীর আবেগঘন পোস্ট
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে জীবনসংগ্রামের কঠিন মুহূর্ত পার করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হওয়ায় তাকে নিয়ে দোয়া-প্রার্থনায় ব্যস্ত দেশজুড়ে মানুষ। এ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী জানান, জাতির হৃদয়ে বিশেষ স্থান দখল করে থাকা এই নেতা যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন এটাই সবার কামনা।
শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, বিভাজন ও দ্বন্দ্বে জর্জরিত দেশে সর্বজন শ্রদ্ধেয় মানুষ খুব কম, কিন্তু বেগম খালেদা জিয়া তার ব্যতিক্রম। দেশপ্রেম, দৃঢ়তা ও অসাধারণ ব্যক্তিত্ব তাকে বহু মানুষের শ্রদ্ধার আসনে আসীন করেছে। বর্তমানে তিনি অসুস্থ হয়ে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এ খবর জাতিকে গভীরভাবে নাড়া দিয়েছে। দল-মত নির্বিশেষে লাখো মানুষের দোয়া ও শুভকামনা তার প্রতি প্রবাহিত হচ্ছে, যা সত্যিই বিরল সৌভাগ্য।
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আজহারী আরও লিখেছেন, দেশের জন্য বহু ত্যাগ স্বীকার করা, ধর্মীয় মূল্যবোধে অনুগত এই মহীয়সী নারীর দ্রুত আরোগ্যের জন্য তিনি আন্তরিকভাবে দোয়া করছেন। তার ভাষায় “আল্লাহ তাআলা তাঁকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করুন।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)