ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
আগামী সপ্তাহে যাত্রা শুরু পাঁচ সম্মিলিত ইসলামী ব্যাংকের: গভর্নর
নিজস্ব প্রতিবেদক: আগামী সপ্তাহে দেশের পাঁচটি সম্মিলিত ইসলামী ব্যাংক আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর।
শনিবার (২৯ নভেম্বর) রাজধানীতে অনুষ্ঠিত চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে তিনি এই তথ্য জানান। একইসঙ্গে দেশের ব্যাংক খাতের স্থিতিশীলতা নিয়ে কঠোর সতর্কবার্তা দেন গভর্নর।
ড. মনসুর বলেন, অতীতে রাজনৈতিক প্রভাবের কারণে দেশের ব্যাংক খাত সংকটে পড়েছিল। তিনি ভবিষ্যতে ব্যাংকের কার্যক্রমে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকা উচিত নয় বলে জোরালো মন্তব্য করেন এবং বাংলাদেশ ব্যাংককে পূর্ণ স্বায়ত্তশাসন প্রদান করা প্রয়োজন বলে দাবি করেন। এ জন্য তিনি রাজনৈতিক নেতৃত্বের সহযোগিতা অত্যন্ত জরুরি বলে মনে করেন।
গভর্নর আরও সতর্ক করে বলেন, বর্তমান খেলাপি ঋণের পরিমাণ আরও বাড়তে পারে। তাই ব্যাংক খাতের বর্তমান সংকট পুরোপুরি কাটাতে প্রায় ১০ বছরের বেশি সময় লাগতে পারে।
দেশের ডলার পরিস্থিতি ও আমদানি প্রসঙ্গে গভর্নর জানিয়েছেন, দেশে বর্তমানে ডলার সংকট নেই, তাই প্রয়োজনমতো আমদানি করা সম্ভব। তিনি বলেন, “রমজানকে সামনে রেখে আমদানিতে কোনো শঙ্কা নেই। অধিকাংশ পণ্যের আমদানি আগের তুলনায় বেশি হয়েছে।”
ড. মনসুর আরও উল্লেখ করেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ডলারের এক্সচেঞ্জ রেট বাজারভিত্তিক করা হয়েছে, এবং এতে ইতিবাচক ফলাফল দেখা যাচ্ছে। তিনি নিশ্চিত করেন যে ব্যাংকিং খাতে আমদানি কার্যক্রমে কোনো বাধা নেই। গভর্নরের ভাষ্য, “যদি কেউ আমদানি করতে না পারে, সেটি তার নিজের সমস্যা। আমদানির পরে অর্থ আনার দায়িত্ব ব্যবসায়ীদের।”
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস