ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
বিদ্রোহের মাঝেই ফুটবলারদের নিয়ে অনুশীলনে কোচ বাটলার
ডুয়া ডেস্ক: বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অনুশীলন দীর্ঘদিন ধরে মাঠ সমস্যার কারণে বন্ধ থাকলেও আজ (শনিবার) সকালে ব্রিটিশ কোচ পিটার বাটলার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১৩ জন নারী ফুটবলার নিয়ে তাদের অনুশীলন শুরু করেছেন। ক্যাম্পে ৩১ জন ফুটবলার থাকার কথা থাকলেও কোচের বিরুদ্ধে বিদ্রোহের কারণে বেশিরভাগ ফুটবলার অনুশীলনে যোগ দেননি। এটি ছিল বাটলারের দ্বিতীয় মেয়াদে কোচ হিসেবে প্রথম অনুশীলন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ৩১ জন ফুটবলারকে ক্যাম্পে ডেকেছিল। তবে আনাই মগিনি এখনও যোগ দেয়নি। বাকি ৩০ জনের মধ্যে ১৩ জন আজ অনুশীলন করেন। তাদের মধ্যে রয়েছেন রিপা, আফিদা, আইরিন, কোহাতি কিসকু, প্রান্তি, স্বপ্না, ইয়ারজান, অর্পিতা, হালিমা, আকলিমা, মুনকি, সুরমা ও প্রীতি। অন্যদিকে, জাতীয় দলের ১৮ জন ফুটবলার অনুশীলন বয়কট করেছেন। এতে সাবিনা, কৃষ্ণা, মারিয়া, সানজিদা এবং অন্যান্য সিনিয়র খেলোয়াড়রা রয়েছেন।
গত বৃহস্পতিবার ফুটবলাররা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন যে, তারা বাটলারের অধীনে অনুশীলন করবেন না এবং যদি কোচ হিসেবে তাকে বহাল রাখা হয় তবে তারা ফুটবল থেকে সরে যাবেন। এই অবস্থানের কারণে আজ তারা অনুশীলনে উপস্থিত হননি।
সাফ চ্যাম্পিয়নশিপের পূর্বে কোচের সঙ্গে ফুটবলারদের দূরত্ব তৈরি হয় এবং সাফ চলাকালীন তা উন্মোচন হয়। যদিও সাবিনারা সাফে চ্যাম্পিয়ন হয়েছেন কিন্তু কোচ বাটলার নিয়ে তারা অসন্তুষ্ট ছিলেন। বাফুফে খেলোয়াড়দের সমস্যাগুলিকে গুরুত্ব না দিয়ে কোচের সঙ্গে দুই বছরের চুক্তি করে। বর্তমান পরিস্থিতির সমাধানের জন্য বাফুফে একটি বিশেষ কমিটি গঠন করেছে। যার একটি সভা আজ বিকেলে অনুষ্ঠিত হবে।
মাঠ সংস্কারের পর ২০২১ সালের জুলাইয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামটি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল (এনএসসি) থেকে আনুষ্ঠানিকভাবে বুঝে পায়নি বাফুফে। ফলে স্টেডিয়ামটি অনেকদিন পর নারী দলের অনুশীলনের জন্য সাময়িকভাবে ব্যবহৃত হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস