ঢাকা, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২
খালেদা জিয়ার জন্য দেশবাসীর দোয়া চাইল এনসিপি নেতারা
হাসিনার ফাঁ'সি দেখা পর্যন্ত খালেদা জিয়ার হায়াত চাইলেন হাসনাত
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা।
শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে তারা চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার সার্বিক পরিস্থিতির খোঁজ নেন।
এনসিপির প্রতিনিধি দলে ছিলেন দলটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
খালেদা জিয়ার খোঁজ নিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় খালেদা জিয়াকে সঠিকভাবে চিকিৎসা নিতে দেওয়া হয়নি। সবাই দোয়া করবেন, দেশ যে গণতান্ত্রিক উত্তরণের দিকে যাচ্ছে তা যেন তিনি দেখে যেতে পারেন। শেখ হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত উনি যেন বেঁচে থাকেন।’
ডা. তাসনিম জারা বলেন, খালেদা জিয়া সবসময় দলমতের ঊর্ধ্বে উঠে দেশের জন্য সংগ্রাম করেছেন। তাই রাজনৈতিক মতভেদ ভুলে সবারই তার সুস্থতার জন্য দোয়া করা উচিত।
অন্যদিকে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এই মুহূর্তে দোয়া ছাড়া আমাদের আর কিছু করার নেই। তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য দোয়া প্রার্থনা করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ৪৩ বছরের ইতিহাসে সবচেয়ে বড় পতন ঘটেছে সোনার দামে
- ঈদ সালামি কত টাকা দেবেন?
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- গুঞ্জন উড়িয়ে সংবাদ সম্মেলনে নেতানিয়াহু
- ঈদ উপলক্ষে তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
- ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ঢাবি'র নতুন ভিসি
- মধ্যরাতের আগেই ঝড়ের শঙ্কা চার অঞ্চলে
- ঢাবির সাবেক শিক্ষার্থীকে বেঁধে রাখা নিয়ে যা জানা গেল