ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে যা জানালেন সিইসি
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মক ভোটিং কার্যক্রম পরিদর্শনের পর এ তথ্য জানান।
মক ভোটিং সম্পর্কে সিইসি নাসির উদ্দিন বলেন, “আইডিয়াল পরিস্থিতিতে নির্বাচন আয়োজন করতে গেলে কেমন পরিবেশ থাকা দরকার, তা দেখার জন্য এই মক ভোটিং। গত ১৫ বছরে সাধারণ মানুষ ভোট প্রদানের প্রক্রিয়া প্রত্যক্ষ করেনি। তাই তারা দেখতে ও জানতেও পারছে কিভাবে ভোট প্রদান করতে হয়। একইসঙ্গে দুই ব্যালটে ভোট দিতে কত সময় লাগে, সেটিও যাচাই করা হচ্ছে।”
গণভোট নিয়ে তিনি আরও বলেন, “এখন পর্যন্ত গণভোটের প্রচারণা শুরু হয়নি। সরকার ও নির্বাচন কমিশন একসঙ্গে ব্যাপক প্রচারণা চালাবে, সেই পরিকল্পনা অনুযায়ী প্রস্তুতি নেওয়া হচ্ছে।”
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সিইসি মন্তব্য করেন, “আগে কখনো পরিস্থিতি ভালো ছিল না, এখন তা অনেক উন্নত হয়েছে। পুলিশ, আনসার, বিজিবি, র্যাব, সেনাবাহিনী সক্রিয়ভাবে কাজ করছে। আগের ঘটনা, যেমন চুরি-ছিনতাই, এখন বিচ্ছিন্ন। পরিস্থিতি আরও ভালো হবে।”
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল