ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
গাজীপুরে কারখানায় বি’স্ফো’রণ, দগ্ধ ২ জন
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈরে মদিনা গ্রুপের একটি প্লাস্টিক কারখানায় মেশিন বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় বোর্ডমিল এলাকার এই কারখানায় ঘটনা ঘটে।
দগ্ধ শ্রমিকদের মধ্যে রয়েছেন মাটিকাটা এলাকার মো. বাবুল হোসেন (১৮) এবং পূর্ব চান্দরা এলাকার মো. রবিউল ইসলাম (২৩)। আহতদের দ্রুত উদ্ধার করে প্রথমে নিকটস্থ বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কারখানার অন্যান্য শ্রমিকদের বক্তব্যে জানা যায়, ওই দিন তারা প্লাস্টিকের পানির ট্যাঙ্ক প্রস্তুতির কাজে নিয়োজিত ছিলেন। হঠাৎ একটি মেশিন অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরিত হলে আগুন ছড়িয়ে পড়ে। আশেপাশের শ্রমিকরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে, যার ফলে পরিস্থিতি বড় ধরনের ক্ষতির দিকে যায়নি।
মদিনা পলিমার ইন্ডাস্ট্রিজের প্রশাসনিক কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, “পানির ট্যাংক তৈরির মেশিনটি অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরিত হয়। এতে দুইজন শ্রমিক দগ্ধ হন। তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।”
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ফাইটার মনির হোসেন জানান, জরুরি কল পাওয়ার পরও ফায়ার সার্ভিসের আগমনের আগে শ্রমিকদের দ্রুত ব্যবস্থা নেওয়ায় আগুন ছড়িয়ে যায়নি।
এস/এফ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর