ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
নয় নেতার বহিষ্কারাদেশ বাতিল করল বিএনপি
নিজস্ব প্রতিবেদক: বিগত সময়ে দলীয় নীতি লঙ্ঘন ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত কয়েকজন সাবেক নেতার ওপর আরোপিত শাস্তি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। শুক্রবার দুপুরে সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য উদয় কুসুম বড়ুয়া, কুড়িগ্রামের চিলমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আবু সাঈদ পাখী, সাবেক সদস্য মো. আব্দুল মতিন শিরিন এবং রংপুরের গঙ্গাচড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. কামরুজ্জামান প্রামাণিক (লিপ্টন)—এই চারজন পূর্বে বহিষ্কৃত ছিলেন। তাদের আবেদন পুনর্বিবেচনার পর বহিষ্কারাদেশ বাতিল করে দলীয় প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে।
এছাড়া সংগঠনবিরোধী কর্মকাণ্ডের দায়ে বহিষ্কৃত খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য গাজী আব্দুল হালিম, ডুমুরিয়ার মো. মুমিনুর রহমান, ফুলতলার সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ সাব্বির হোসেন রানা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ শাহিনুর রহমান এবং খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী ফজলুল কবির টিটোর বহিষ্কারাদেশও প্রত্যাহার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলীয় সিদ্ধান্ত অনুসারে প্রত্যেকের প্রাথমিক সদস্যপদ পুনর্বহাল করা হয়েছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন সময়ে বহিষ্কৃত নেতাকর্মীদের আবেদনের ভিত্তিতে বিএনপি ধারাবাহিকভাবে এসব সিদ্ধান্ত পুনর্মূল্যায়ন করছে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- আজকের খেলার সময়সূচি (৮ নভেম্বর)
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট