ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
বিমান ভাড়া কমেছে সিলেট-ঢাকা রুটে, নতুন ন্যূনতম ভাড়া কত?
নিজস্ব প্রতিবেদক: যাত্রীদের দীর্ঘদিনের ক্ষোভ ও আন্দোলনের মুখে অবশেষে সিলেট-ঢাকা রুটে বিমান ভাড়া কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন এই ভাড়ার তালিকা প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, যাত্রীসেবা উন্নয়ন ও বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ ভাড়ার হার পুনর্নির্ধারণ করেছে। নতুন কাঠামো অনুযায়ী, এখন থেকে এই রুটে ট্যাক্সসহ সর্বনিম্ন ভাড়া হবে ৩,১৯৯ টাকা (মূল ভাড়া ২,০২৪ টাকা)। আর ট্যাক্সসহ সর্বোচ্চ ভাড়া নির্ধারণ করা হয়েছে ৮,১৯৯ টাকা (মূল ভাড়া ৭,০২৪ টাকা)।
উল্লেখ্য, সিলেট-ঢাকা মহাসড়কের দুরবস্থার কারণে আকাশপথের ওপর যাত্রীদের নির্ভরতা বেড়েছে। এই সুযোগে একটি সিন্ডিকেট বিমানের ভাড়া অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিয়েছিল বলে অভিযোগ ছিল। এ নিয়ে সিলেটজুড়ে তীব্র সমালোচনা ও মানববন্ধনসহ নানা কর্মসূচি পালিত হয়। অবশেষে ভাড়া কমানোর এই সিদ্ধান্তে সিলেটবাসীর মনে স্বস্তি ফিরেছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)