ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
শাহজাহান চৌধুরীর বিতর্কিত বক্তব্যে বিএএসএর প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে জামায়াতে ইসলামীর প্রার্থী শাহজাহান চৌধুরীর প্রশাসনবিরোধী মন্তব্যকে ‘অযৌক্তিক ও দায়িত্বজ্ঞানহীন’ বলে কঠোর নিন্দা জানিয়েছেবাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন (বিএএসএ)। সংগঠনটি জানিয়েছে, প্রশাসনকে উদ্দেশ্য করে রাজনৈতিক ভাষণে এমন আক্রমণাত্মক মন্তব্য বিভ্রান্তি তৈরি করে এবং নির্বাচনী পরিবেশের জন্য ক্ষতিকর।
গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে প্রশাসন ক্যাডারের এ সংগঠন জানায়,নির্বাচন পরিচালনায় পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং আইনানুগতা নিশ্চিত করাই তাদের প্রধান দায়িত্ব। বিবৃতিতে সই করেন বিএএসএর সভাপতি ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবমো. নজরুল ইসলামএবং সাধারণ সম্পাদক ও ঢাকার বিভাগীয় কমিশনারশরফ উদ্দিন আহমদ চৌধুরী। উল্লেখ্য, শাহজাহান চৌধুরী চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনে জামায়াতের মনোনীত প্রার্থী।
বিবৃতিতে আরও বলা হয়, সম্প্রতি রাজনৈতিক সমাবেশ, টকশো ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশাসনের কর্মকর্তাদের নিয়েবিভ্রান্তিকর বা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্যের প্রবণতা উদ্বেগজনক। প্রশাসনের মূল পরিচয় হলো কোনো রাজনৈতিক দল, মতাদর্শ বা গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত না থাকা এবং রাষ্ট্রের নীতি বাস্তবায়নে নিরপেক্ষ থাকা।
চট্টগ্রামে সম্প্রতি এক জনসভায়সরকারি প্রশাসনকে নিজেদের নিয়ন্ত্রণে আনা ও রাজনৈতিক নির্দেশে গ্রেপ্তার-মামলা করার বিষয়ে শাহজাহান চৌধুরীর মন্তব্যবিএএসএর নজরে আসে, যা তারা অনভিপ্রেত ও অযথার্থ বলে উল্লেখ করে। সংগঠনটি ভবিষ্যতে সবাইকে এমন মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানায়।
একটিস্বচ্ছ, শান্তিপূর্ণ এবং বিশ্বাসযোগ্য নির্বাচনকরতে প্রশাসনের কর্মকর্তারা প্রতিশ্রুতিবদ্ধ বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
জানা গেছে, মাঠ প্রশাসন নিয়ে বিতর্কিত বক্তব্যের পর২৫ নভেম্বর জামায়াতে ইসলামী শাহজাহান চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশদিয়েছে, যার জবাব সাত দিনের মধ্যে দিতে বলা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)