ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
জুমার দিনে পবিত্রতার গুরুত্ব: গোসল নিয়ে ইসলামিক দৃষ্টিভঙ্গি
ডুয়া নিউজ ডেস্ক :জুমার দিনে গোসল করা মুসলমানদের জন্য সুন্নত হিসেবে বিবেচিত হলেও ফরজ বা ওয়াজিব নয়। অর্থাৎ যে ব্যক্তি জুমার দিন গোসল করে, সে সওয়াব অর্জন করবে, কিন্তু গোসল না করলে কোনো গুনাহ হবে না। ওলামায়ে কেরামের নির্ভরযোগ্য অভিমত অনুযায়ী এটি জুমার নামাজের প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ সুন্নত আচরণ মাত্র।
আল্লাহর রাসুল (সা.) জুমার দিনের গুরুত্বপূর্ণ আমলগুলোর মধ্যে গোসলকে অন্তর্ভুক্ত করেছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে, যথাসম্ভব পবিত্রতা অর্জন করে, তেল মেখে বা সুগন্ধি ব্যবহার করে মসজিদে যায়, মানুষকে ঠেলা-ধাক্কা না দেয় এবং ইমামের খুতবার সময় চুপ থাকে, তার বর্তমান জুমা এবং পরবর্তী জুমার মধ্যবর্তী সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে (সহিহ বুখারি: ৯১০)।
আরেকটি হাদিসে বলা হয়েছে, আল্লাহ জুমার দিনকে মুসলমানদের জন্য ঈদের দিন হিসেবে বানিয়েছেন। তাই যে ব্যক্তি জুমার নামাজে অংশগ্রহণ করবে, সে যেন গোসল করে এবং যদি সুগন্ধি থাকে তা ব্যবহার করে। মিসওয়াক করাও এদিনের গুরুত্বপূর্ণ সুন্নত।
জুমার দিনের গোসলের সময় নির্ধারণের বিষয়ে ফকিহগণ বলেন, এটি উত্তম যে গোসল এমন সময়ে করা হোক যাতে ওই গোসল ও অজু দিয়েই জুমার নামাজ আদায় করা সম্ভব হয়। তবে দিনের প্রথম ভাগে গোসল করলেও সুন্নত আদায় হয়ে যাবে, এবং গোসল না করলেও জুমার নামাজ আদায় করা যাবে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি