ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
শিশু-কিশোরদের জন্য জাতীয় সাহিত্য-সাংস্কৃতিক ঐক্যজোটের বিশেষ অনুষ্ঠান কাল
ডুয়া নিউজ: জাতীয় সাহিত্য-সাংস্কৃতিক ঐক্যজোট "আমার ভাষা, আমার দেশ সম্প্রীতির বাংলাদেশ" এর উদ্যোগে আগামী ১ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার সকাল ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারের প্রাঙ্গণে একটি বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য হচ্ছে শিশু-কিশোরদের মধ্যে সাম্য, ঐক্য এবং দেশপ্রেমের চেতনা সৃষ্টির পাশাপাশি বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি আগ্রহ বৃদ্ধি করা।
অনুষ্ঠানে শিশু-কিশোরদের জন্য বিভিন্ন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক কার্যক্রম থাকবে, যেমন ছবি আঁকা প্রতিযোগিতা, আঞ্চলিক ভাষায় গল্প বলা, বড়দের বাংলা বর্ণমালা লেখা, পিঠা আপ্যায়ন, এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করা। বিশেষত কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে গেজেট প্রকাশ করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হবে। এছাড়া ইন্টারনেট আসক্তি থেকে শিশুদের দূরে রাখতে এবং বইপ্রেম বৃদ্ধি করতে শিশুদের মাঝে বই উপহার দেওয়া হবে।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মামুন আহমেদ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. লুৎফর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতিক ব্যক্তিত্ব ও ঐক্যজোটের সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন ভাষা সৈনিক, কবি, সাহিত্যিক, শিল্পী, নাট্যজন ও সাংবাদিকরা।
এছাড়া অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণীও অনুষ্ঠিত হবে। সকলকে এই বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- কুৎসিত ব্যাটিংয়ে লণ্ডভণ্ড বাংলাদেশ, সিরিজে ফিরল পাকিস্তান
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন