ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
অবসরে যাচ্ছেন প্রধান বিচারপতি, বিদায়ী অভিভাষণ ১৪ ডিসেম্বর
নিজস্ব প্রতিবেদক: আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। কর্মজীবন থেকে বিদায়ের আগে আগামী ১৪ ডিসেম্বর তিনি দেশের অধস্তন আদালতের বিচারকদের উদ্দেশে তার ‘বিদায়ী অভিভাষণ’ প্রদান করবেন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, ১৪ ডিসেম্বর বিকেল ৩টায় সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে এই বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে দেশের সব জেলা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটরা উপস্থিত থাকবেন। বিদায়ী ভাষণে প্রধান বিচারপতি বিচার বিভাগের সংস্কার ও উন্নয়নে তার ঘোষিত রোডম্যাপের বাস্তবায়ন এবং গত দেড় বছরে গৃহীত কার্যক্রম নিয়ে আলোচনা করবেন। বিশেষ করে বিচারিক কাজে প্রযুক্তির ব্যবহার, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং মামলাজট নিরসনে বিচারকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে তিনি দিকনির্দেশনা দেবেন।
উল্লেখ্য, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ড. সৈয়দ রেফাত আহমেদ। দায়িত্ব নেওয়ার পর তিনি বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠাসহ আমূল সংস্কারের রূপরেখা ঘোষণা করেছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)