ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠানো শুরু আগামী সপ্তাহে
নিজস্ব প্রতিবেদক: প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে আগামী সপ্তাহের শেষ দিক থেকে ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠানো শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)। ঠিকানা সংক্রান্ত জটিলতা কাটিয়ে বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে এই ব্যালট পাঠানো হবে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভিএসডিআই) প্রকল্পের টিম লিডার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সালীম আহমাদ খান এ তথ্য জানান।
তিনি জানান, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম শুরু হলেও সৌদি আরবসহ ৭টি দেশে প্রবাসীরা সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা দিতে না পারায় সেখানে নিবন্ধন সাময়িকভাবে স্থগিত রাখা হয়। তবে অ্যাপের মাধ্যমে ঠিকানা সংশোধনের সুযোগ তৈরি করা হচ্ছে। ঠিকানা নিশ্চিত হওয়ার পরই আগামী সপ্তাহের শেষ নাগাদ পোস্টাল প্যাকেজ পাঠানো শুরু হবে।
সালীম আহমাদ খান আরও জানান, বিশ্বের যেকোনো দেশ থেকে এনআইডিধারী বাংলাদেশি নাগরিকরা আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত পদ্ধতিতে নিবন্ধন করে ভোট দিতে পারবেন। ভোটাররা ব্যালট পাওয়ার পর ভোট দিয়ে তা ফেরত পাঠাতে ২১ দিন সময় পাবেন, যা পর্যাপ্ত বলে মনে করছে কমিশন। কোনো ভোটার যাতে বাদ না পড়েন, সে লক্ষ্যে কাজ করছে ইসি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু