ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তারা বিদেশ যেতে পারবেন না
নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের আর্থিক খাতের ওপর নিয়ন্ত্রণ আরও শক্ত করল বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনায় নির্বাচন না হওয়া পর্যন্ত সব ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা পাঠায় সকল প্রতিষ্ঠানে।
নির্দেশনায় বলা হয়েছে, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) থেকে শুরু করে সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা বিদেশ ভ্রমণ করতে পারবেন না। তবে বিশেষ প্রয়োজনে—যেমন জরুরি চিকিৎসা, তীর্থযাত্রা বা অফিসিয়াল কারণে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে ভ্রমণ করা যাবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১–এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতা বলেই এই নির্দেশনা জারি করা হয়েছে।
উল্লেখ্য, এর আগের দিন বুধবার ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ একই ধরনের নির্দেশনা দিয়ে ব্যাংক খাতের কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ গমন নিষিদ্ধ করে। ফলে পরপর দুই নির্দেশনার মাধ্যমে পুরো আর্থিক খাতের বিদেশ ভ্রমণে নিয়ন্ত্রণ আরোপ করল কেন্দ্রীয় ব্যাংক।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর