ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
৪৫তম বিসিএস: ৫৬৫ জন নন-ক্যাডারের নাম প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: ৪৫তম বিসিএসের নন-ক্যাডারে নিয়োগের অপেক্ষা শেষ হলো। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) নন-ক্যাডার পদে নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। মোট ৫৬৫ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার বিকেলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার)মাসুমা আফরীনস্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৫তম বিসিএসের আওতাধীন বিভিন্ন নন-ক্যাডার (সংশোধিত শূন্যপদ) পদে ৫৬৫ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। ফলাফল কমিশনের নিজস্ব ওয়েবসাইট ও টেলিটকের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তথ্যের মধ্যে কোনো ভুলত্রুটি থাকলে সংশোধনের ক্ষমতা কমিশনের রয়েছে।
জানা যায়, ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তিতে নন-ক্যাডার শূন্যপদ ছিল ১ হাজার ২২টি। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদের ৪৫৭টি সুযোগ বাতিল করতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে পিএসসিকে চিঠি পাঠানো হয়। ফলে এসব পদ সুপারিশ থেকে বাদ দেওয়া হয়।
এর আগে বুধবার (২৬ নভেম্বর) রাতে ক্যাডার পদের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। ২ হাজার ৩০৯টি পদের বিপরীতে ১ হাজার ৮০৭ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে, ফলে ৫০২টি পদ শূন্য থেকে গেছে।
নিয়োগপ্রাপ্তদের সম্পূর্ণ তালিকা কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এবং প্রার্থীরা সেখান থেকে তালিকা দেখতে পারবেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান