ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
পুলিশ সদর দপ্তর বদলি ঘোষণা, ১৩৬ পুলিশ পরিদর্শক স্থানান্তর
২০২৫ নভেম্বর ২৭ ১৪:৪৩:৫৫
নিজস্ব প্রতিবেদক : পুলিশ সদর দপ্তর দুই ধাপে ১৩৬ জন পুলিশ পরিদর্শককে বদলি করেছে। বুধবার পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট শাখার অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে প্রথম ধাপে ৭৩ জন এবং দ্বিতীয় ধাপে ৬৩ জন কর্মকর্তা বদলি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী শনিবার (২৯ নভেম্বর) পর্যন্ত বদলি হওয়া কর্মকর্তাদের নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। পাশাপাশি, বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে যদি কেউ আগে কোনো বদলির আদেশ পেয়ে থাকেন, তবে তা বাতিল বলে গণ্য হবে।
এই পদক্ষেপের মাধ্যমে পুলিশ সদর দপ্তর কর্মীদের পুনর্বিন্যাস ও বিভিন্ন জেলায় পুলিশ পরিদর্শকদের কার্যক্রম সমন্বয় ত্বরান্বিত করতে চাচ্ছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর