ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
বঙ্গোপসাগরে মধ্যরাতে ভূমিকম্প, মাত্রা কত?
নিজস্ব প্রতিবেদক: মধ্যরাতে বঙ্গোপসাগরে সৃষ্ট ভূমিকম্পে কেঁপেছে কক্সবাজারের টেকনাফ শহর। বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, রাত ৩টা ২৯ মিনিটে টেকনাফ থেকে প্রায় ১১৮ কিলোমিটার দূরে ৪ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তি ঘটে।
ভূকম্পনবিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, টেকনাফে কম্পনের মাত্রা খুবই কম হওয়ায় বেশিরভাগ মানুষ এটি অনুভব করতে পারেননি।
ভলকানো ডিসকভারি তীব্রতার উৎপত্তির গভীরতা প্রকাশ না করলেও, ইএমএসসি জানায়, কম্পনটি মাটির প্রায় ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছিল।
এর আগে, গত শুক্রবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এটি বিগত বছরগুলোর মধ্যে অন্যতম তীব্র ভূমিকম্প হিসেবে বিবেচিত হয়েছে। ওইদিনের কম্পনে বহু মানুষ আতঙ্কিত হয়ে ঘরছাড়া হয়ে রাস্তায় নেমে আসেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, এমন তীব্র কম্পনের মুখোমুখি তারা আগে কখনও হননি।
ভূমিকম্প শুরু হতেই শহরের বহু বহুতল ভবন থেকে মানুষ দ্রুত নিচে নেমে আসে। বাসা, অফিস ও বাণিজ্যিক কেন্দ্রগুলোতে বিশৃঙ্খলা দেখা দেয়।
নরসিংদীতে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পে দেশে অন্তত ১০ জন নিহত এবং কয়েকশ মানুষ আহত হয়েছেন।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত