ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ইসির ওয়েবসাইটে যুক্ত হলো এনসিপির প্রতীক ‘শাপলা কলি’র স্কেচ
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দলীয় প্রতীক ‘শাপলা কলি’র চূড়ান্ত স্কেচ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (২৬ নভেম্বর) ইসির নিজস্ব ওয়েবসাইটে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর তালিকায় দলটির নামের পাশে এই প্রতীকের স্কেচটি যুক্ত করা হয়।
ইসি সূত্রে জানা গেছে, আগামী সংসদ নির্বাচনের ব্যালট পেপারে কমিশনের নির্ধারিত এই স্কেচ অনুযায়ীই এনসিপির প্রতীক মুদ্রিত হবে। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন দলটির দায়িত্বশীল নেতারা।
সম্প্রতি এনসিপি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-কে চূড়ান্ত নিবন্ধন দেয় ইসি। নিবন্ধনের পর এনসিপি পায় ‘শাপলা কলি’ এবং বাসদ (মার্কসবাদী) পায় ‘কাঁচি’ প্রতীক। এতদিন ইসির ওয়েবসাইটে দল দুটির প্রতীকের ঘর খালি ছিল। বুধবার এনসিপির প্রতীক যুক্ত করা হলেও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) প্রতীকের স্কেচ এখনো ওয়েবসাইটে আপলোড করা হয়নি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর