ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ইসলাম ধর্ম গ্রহণ করলেন ক্রীড়া সাংবাদিক ও বিশ্লেষক দেব চৌধুরী
ডুয়া ডেস্ক: জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক ও ক্রিকেট বিশ্লেষক দেব চৌধুরী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। শুক্রবার (৩১ জানুয়ারি) রাজধানীর দারুসসালাম শাহী মসজিদে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। জুমার নামাজ শেষে তাকে কালিমা শাহাদাহ পাঠ করান মসজিদের খতিব জনপ্রিয় ইসলামিক স্কলার আবদুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ।
ইসলাম ধর্ম গ্রহণের পর দেব চৌধুরী বলেন, আমি সম্পূর্ণ স্বেচ্ছায় আজ ইসলাম ধর্ম গ্রহণ করছি। ধর্মান্তরিত হওয়ায় উপস্থিত মুসল্লিরা তাকে ইসলামের ছায়াতলে স্বাগত জানান। অনেকেই তাকে আলিঙ্গন করেন এবং উপহার হিসেবে ফুল ও পোশাক দেন।
দেব চৌধুরী জানান, কোরআনের বাংলা অনূদিত তিনটি কপি তার ঘরে রয়েছে। তিনি বলেন, আমি আরবি পড়তে পারি না। অন্যদিকে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য যখন দেব চৌধুরীকে ফোন করা হয়, তখন তিনি জানান, জি, আলহামদুলিল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। সবাই আমার জন্য দোয়া করবেন।
মূলত দেব চৌধুরীকে ইসলামে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের প্রথিতযশা ক্রিকেটার শাহরিয়ার নাফিস। তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, আল্লাহ আপনাকে কবুল করুন। আল্লাহ আপনাকে আপনার পথচলা সহজ করে দিন। আল্লাহ আপনার জ্ঞান বৃদ্ধি করে দিন। আমিন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)