ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
অপরিচিতদের সচিবালয়ে পাস না দেওয়ার অনুরোধ
নিজস্ব প্রতিবেদক: সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের ক্ষেত্রে অজানা ব্যক্তিদের ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP) না দেওয়ার জন্য সতর্ক করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ।
বুধবার (২৬ নভেম্বর) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে সই করেছেন উপসচিব মোহাম্মদ আবুল কালাম।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিব মহোদয়দের একান্ত সচিব, অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব সচিবালয়ের অভ্যন্তরে দর্শনার্থীদের প্রবেশের জন্য OTP প্রদান করেন। তবে সাম্প্রতিক সময়ে দেখা গেছে, OTP প্রদান করার ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের কাছ থেকে OTP নিয়ে কিছু দর্শনার্থী সচিবালয়ে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। এর ফলে সচিবালয়ের কর্মপরিবেশ বিঘ্নিত হচ্ছে এবং কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়ছে।’
বিজ্ঞপ্তিতে আরও নির্দেশনা দেওয়া হয়েছে, পরিচিতি নিশ্চিত না হওয়া ব্যক্তিদের OTP প্রদান থেকে বিরত থাকা, এবং অপরিচিত, স্বল্পপরিচিত বা সন্দেহজনক ব্যক্তিকে OTP দেওয়ার ক্ষেত্রে যথাযথ সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হলো।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত