×

ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ড: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

২০২৫ নভেম্বর ২৬ ১৭:৫৩:১৬

কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ড: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কড়াইল বস্তিতে সংঘটিত অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মো. মামুনুর রশিদকে এই কমিটির সভাপতি করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন—ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান, ঢাকা জোন-২ এর উপ-সহকারী পরিচালক অতীশ চাকমা, তেজগাঁওয়ের সিনিয়র স্টেশন অফিসার মো. নাজিম উদ্দিন এবং ঢাকা-২৩ এর ওয়ার হাউস ইন্সপেক্টর মো. সোহরাব হোসেন।

এই কমিটি অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেবে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে... বিস্তারিত