ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

শিক্ষার মান সংকটে, নির্মোহ মূল্যায়নই একমাত্র সমাধান: শিক্ষা উপদেষ্টা

২০২৫ নভেম্বর ২৬ ১৬:১৪:৩৪

শিক্ষার মান সংকটে, নির্মোহ মূল্যায়নই একমাত্র সমাধান: শিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার মান নিয়ে দীর্ঘদিন ধরে যে উদ্বেগ বিরাজ করছে, তা দূর করতে হলে বাস্তবসম্মত মূল্যায়ন প্রয়োজন বলে জানিয়েছেন, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। তাঁর মতে, অভিভাবক থেকে শিক্ষক—সবাইই বর্তমানে শিক্ষার মান নিম্নগামী হওয়া নিয়ে শঙ্কিত।

বুধবার (২৬ নভেম্বর) রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, নানা উদ্যোগ নেওয়া হলেও গ্রাসরুট পর্যায়ের বাস্তব পরিস্থিতিকে আরও গভীরভাবে বোঝা জরুরি। শিক্ষার মান উন্নয়নের জন্য যে তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়েছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতের নীতিনির্ধারণে দিকনির্দেশনা দেবে।

অধ্যাপক আবরার জানান, বাংলাদেশের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার মান আন্তর্জাতিকভাবে কোথায় দাঁড়িয়ে আছে তা নির্ধারণ করতে সরকার ইতোমধ্যে একটি আন্তর্জাতিক মূল্যায়ন কাঠামোর সদস্য হওয়ার প্রক্রিয়া শুরু করেছে। তিনি বলেন, “আমরা হয়তো নিচের অবস্থানেই থাকব—কিন্তু তাতেই সমস্যা নেই। অন্তত জানতে পারব আমরা কোথায় আছি এবং কী সংশোধন করা প্রয়োজন।”

পূর্ববর্তী সময়ে পরীক্ষা ছাড়াই ফল প্রকাশের সিদ্ধান্তগুলোর সমালোচনা করে তিনি বলেন, “এভাবে নম্বর দেওয়া ছিল অগ্রহণযোগ্য এবং তা শিক্ষাব্যবস্থাকে পিছিয়ে দিয়েছিল। আমরা সেখান থেকে বেরিয়ে আসতে চেষ্টা করেছি।”

তিনি আরও বলেন, মূল্যায়নের মাধ্যমে দেখা গেছে শিক্ষার্থীদের পাঠ বোঝার ক্ষমতা ও গণিতে দক্ষতা—উভয় ক্ষেত্রেই বড় ধরনের দুর্বলতা আছে। এগুলো আরও বিস্তৃতভাবে মূল্যায়ন করা প্রয়োজন।

কোচিং, প্রাইভেট টিউশন ও গাইড বই প্রসঙ্গে তিনি জানান, শুধু নিষেধাজ্ঞা দিয়ে এগুলো বন্ধ করা যাবে না। কেন মানুষের মধ্যে এগুলোর চাহিদা তৈরি হচ্ছে—সেটি আগে বোঝা দরকার। তাঁর মতে, স্কুল-কলেজের প্রশাসনে রাজনৈতিক প্রভাব শিক্ষাব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় সৃষ্টি করেছে এবং এটি সংশোধন করা অত্যন্ত জরুরি।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

ফের বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির আরও অবনতি হওয়ায় আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলার ছাড়িয়েছে। এর ফলে... বিস্তারিত