ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
এক ক্লিকে দেখুন : ১৩ জেলার এসপি প্রত্যাহার, ৬৪ জেলায় নতুন নিয়োগের তালিকা
নিজস্ব প্রতিবেদক :রাষ্ট্রপতির আদেশক্রমে বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে ১৩ জেলার পুলিশ সুপারকে (এসপি) প্রত্যাহার করা হয়েছে। প্রজ্ঞাপনে উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এই আদেশের মাধ্যমে দেশের পুলিশ প্রশাসনে এক বড় পরিবর্তন আনা হয়েছে।
এছাড়া পৃথক একটি প্রজ্ঞাপনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় সুষ্ঠু ও নিরাপদ নির্বাচন নিশ্চিত করতে ৬৪ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে। নতুন নিয়োগ প্রক্রিয়া গত সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারি পদ্ধতিতে সম্পন্ন হয়। লটারিতে ভারপ্রাপ্ত আইজিপি ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী উপস্থিত ছিলেন। এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা এবং প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রতিনিধিরা প্রক্রিয়াটি তত্ত্বাবধান করেন।
নতুন নিয়োগের ঘোষণা আসার দুই দিন পর, ১৩ জেলার পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহারকৃত পুলিশ সুপাররা তাদের সংশ্লিষ্ট জেলার দায়িত্ব থেকে সরানো হয়েছে। এই পদক্ষেপ নির্বাচনী সময় আইনশৃঙ্খলা ও প্রশাসনিক কার্যক্রমের স্বচ্ছতা বজায় রাখার জন্য নেওয়া হয়েছে। নতুন নিয়োগপ্রাপ্ত পুলিশ সুপাররা তাদের জেলায় নিরাপত্তা এবং প্রশাসনিক কার্যক্রম তদারকি করবেন, যাতে নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও নিরাপদ থাকে।দেখতে এখানেক্লিক করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা