ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
চট্রগ্রামে পোশাকের গুদামে আগুন
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলিতে এইচবি পোশাক কারখানার একটি গুদামে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে বুধবার (২৬ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে। ঘটনাটি বুঝতে না বুঝতেই স্থানীয়রা ধোঁয়া দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন।
পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে টানা এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সৌভাগ্যবশত এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় সূত্র জানায়, ধোঁয়া দেখতে পাওয়ার পরপরই তারা ফায়ার সার্ভিসে ফোন দিলে দ্রুত উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের মোবিলাইজেশন অফিসার ইসমাইল হোসেন জাগো নিউজকে বলেন, ঘটনাটি খুব বড় ধরনের অগ্নিকাণ্ড ছিল না। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো প্রাণহানি বা আহত হওয়ার ঘটনা ঘটেনি।
ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি জানান, আগুনে প্রায় ১৫ হাজার টাকার ক্ষতি হয়েছে। তবে উদ্ধার করা গেছে প্রায় ৫ লাখ টাকার মালামাল।
শেষ পর্যন্ত দ্রুত ব্যবস্থা নেওয়ায় আগুনের দাপট বেশি ছড়ানোর আগেই নিয়ন্ত্রণে আসে এবং বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পায় কারখানাটি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত